Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ফুল চাষির কাছে ১০ কোটির সোনা! বিএসএফের অভিযানে বড় সাফল্য

ফুল চাষির কাছ থেকে ১০ কোটির সোনা উদ্ধার করল বিএসএফ। জানা গিয়েছে, ওই ফুল চাষির নাম আজহার মণ্ডল। ২৭ বছরের আজহারের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার রাজকোল গ্রামে। 

ফুল চাষির কাছে ১০ কোটির সোনা! বিএসএফের অভিযানে বড় সাফল্য

শেষ আপডেট: 5 November 2023 16:18

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ফুল চাষির কাছ থেকে ১০ কোটির সোনা উদ্ধার করল বিএসএফ। জানা গিয়েছে, ওই ফুল চাষির নাম আজহার মণ্ডল। ২৭ বছরের আজহারের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার রাজকোল গ্রামে। 

শনিবার ৬৮ ব্যাটালিয়নের জওয়ানরা রানঘাটের কাছে টহল দিচ্ছিলেন। তাঁরা আগেই গোপন সূত্রে সোনা পাচারের খবর পেয়েছিলেন। তাই সেখানে কড়া নজরদারি চলছিল। রাত ১১টার সময় এক বাইক আরোহীকে সন্দেহজনক ভাবে আসতে দেখেন পাহারারত জওয়ানরা। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তল্লাশি চালানোর সময় ওই বাইক আরোহী ইতস্তত করতে থাকে। তাতে আরও সন্দেহ হয় জওয়ানদের। ওই বাইক আরোহীকে নামিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি শুরু করে বিএসএফ। 

এরপরে ব্যক্তির কোমরের বাঁধা কাপড়ের একটি বেল্টের ভিতর থেকে প্রায় ১৭টি সোনার বার পাওয়া যায়। এই সোনার বারগুলির আনুমানিক ওজন ১৬.৭ কেজি। যার বাজার মূল্য ১০ কোটি ২৩ লক্ষ টাকা। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ওই বাইক আরোহীর নাম আজহার মণ্ডল। তাঁর বাড়ি রাজকোল গ্রামে। 

সে জওয়ানদের জানায়, গ্রামে সে ফুল চাষ করে। গত ছয় মাস ধরে চোরাকারবারিদের সঙ্গে মিলে সীমান্তে পাচারের কাজ চালাচ্ছিল। বাংলাদেশের মাটিলা গ্রামের বাসিন্দা আলম মণ্ডলের কাছ থেকে সোনার বারগুলি নিয়ে বনগাঁর এক ব্যক্তিকে দিতে যাচ্ছিল সে।  

সেপ্টেম্বর মাসেও রানঘাট সীমান্ত চৌকির কাছে বিএসএফ ২৩ কেজি সোনা উদ্ধার করে। তখনও এক পাচারকারীকে গ্রেফতার করা হয়। এ বছরে দক্ষিণ সীমান্তের জওয়ানরা এখনও পর্যন্ত ১৫০ কেজি সোনা বাজেয়াপ্ত করেছেন।

সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক ডিআইজি এ কে আর্য জানিয়েছেন, চোরাকারবারিরা গরিব ও নিরীহ মানুষকে টাকার প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে। তিনি সীমান্তে বসবাসকারীদের কাছে আবেদন করেন, সোনা চোরাচালান সংক্রান্ত কোনও তথ্য তাঁদের নজরে এলে, তাঁরা বিএসএফ-এর সীমা সাথী হেল্পলাইন নম্বর ১৪৪১৯ এ জানাতে পারেন।  এছাড়াও সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার আরও একটি নম্বর ৯৯০৩৪৭২২২৭ চালু করেছে। এই নম্বর হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজ করে চোরাচালান সংক্রান্ত তথ্য জানানো যাবে।


```