Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সল্টলেকে চলন্ত অটোতে তরুণীর শ্লীলতাহানি, গ্রেফতার চালক

দ্য ওয়াল ব্যুরো: ধরপাকড় সত্ত্বেও চলন্ত অটোতে মহিলাদের শ্লীলতাহানির ঘটনা দিন দিন বাড়ছে। ফের শহরের পথে মহিলাকে হেনস্থা করার অভিযোগ উঠল এক অটো চালকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ওই তরুণী ভিন্ রাজ্যের। পড়াশোনার জন্য সল্টলেকের এ জে ব্লকে পেয়িং

সল্টলেকে চলন্ত অটোতে তরুণীর শ্লীলতাহানি, গ্রেফতার চালক

শেষ আপডেট: 8 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: ধরপাকড় সত্ত্বেও চলন্ত অটোতে মহিলাদের শ্লীলতাহানির ঘটনা দিন দিন বাড়ছে। ফের শহরের পথে মহিলাকে হেনস্থা করার অভিযোগ উঠল এক অটো চালকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ওই তরুণী ভিন্ রাজ্যের। পড়াশোনার জন্য সল্টলেকের এ জে ব্লকে পেয়িং গেস্ট হিসেবে থাকেন। জিম করতে তিনি প্রায়ই বি ডি ব্লকে আসেন। তরুণীর অভিযোগ, বি ডি ব্লকে যাওয়ার জন্য অটোতে উঠলে চালক তাঁকে দেখে অশ্লীল মন্তব্য় করে। তাঁর শরীরে হাত দেওয়ারও চেষ্টা করে।  এর পর নানা সময়ে তাঁকে অটো স্ট্যান্ডে দেখলে ওই চালক কখনও কটূক্তি, কখনও অশ্লীল মন্তব্য করত। তরুণীর কথায়, মঙ্গলবার সকালে তিন নম্বর ট্যাঙ্কের কাছে অটো ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন তিনি। ফের ওই চালক এসে তাঁকে অটোর সামনের আসনে বসার জন্য জোরাজুরি করতে থাকে। তিনি মানা করে দিলে তাঁর হাত ধরে টানাটানিও করে। তার পরই বিধাননগর ট্রাফিকের এক অফিসারকে বিষয়টি জানান তরুণী। ট্রাফিক অফিসার সমরেশ পাণ্ডে জানিয়েছেন, তরুণীর অভিযোগ শুনে গোটা বিষয়টিই জানানো হয় বিধাননগর উত্তর থানায়। তদন্তে নেমে করুণাময়ীর কাছ থেকে ওই চালককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম হারাধন দাস। আজ তাকে বিধাননগর আদালতে তোলা হবে। সমরেশ বাবু জানিয়েছেন, এই ধরণের ঘটনা আগেও ঘটেছিল। বেশিরভাগ ক্ষেত্রেই হেনস্থার শিকার হলে মহিলারা পুলিশকে জানাতে ভয় পান। কিন্তু, এমন অভিযোগ সামনে এলে পুলিশ তার যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে। তাঁর কথায়, ‘‘’ভিন্ রাজ্য থেকে অনেক তরুণীই কর্মসূত্রে বা পড়াশোনার জন্য সল্ট লেকের নানা জায়গায় হোস্টেলে বা পেয়িং গেস্ট হিসেবে থাকেন। এই ধরণের ঘটনা ঘটলে আমাদের অবশ্যই জানান। আমরা দ্রুত ব্যবস্থা নেব।’  

```