Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

অশালীন ছবি তুলে কিশোরীকে ব্ল্যাকমেল, শ্যামবাজার থেকে গ্রেফতার এক যুবতী-সহ তিন

দ্য ওয়াল ব্যুরো: মডেল হওয়ার লোভ দেখিয়ে কিশোরীর অশালীন ছবি তোলেন দুই যুবক এবং এক যুবতী। পরে সেই ছবি দেখিয়েই চলে ব্ল্যাকমেল। শ্যামবাজারের বাসিন্দা ওই তিন যুবক-যুবতীকে অবশেষে গ্রেফতার করে টালা থানার পুলিশ। আদালতে তোলা হলে তিনজনকেই দু’বছরের সশ্

অশালীন ছবি তুলে কিশোরীকে ব্ল্যাকমেল, শ্যামবাজার থেকে গ্রেফতার এক যুবতী-সহ তিন

শেষ আপডেট: 7 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: মডেল হওয়ার লোভ দেখিয়ে কিশোরীর অশালীন ছবি তোলেন দুই যুবক এবং এক যুবতী। পরে সেই ছবি দেখিয়েই চলে ব্ল্যাকমেল। শ্যামবাজারের বাসিন্দা ওই তিন যুবক-যুবতীকে অবশেষে গ্রেফতার করে টালা থানার পুলিশ। আদালতে তোলা হলে তিনজনকেই দু’বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০,০০০ টাকা করে জরিমানা করেছেন বিচারক। ঘটনাটি গত এপ্রিল মাসের। পুলিশ জানিয়েছে, তিন অভিযুক্তের নাম অরুণাংশু ঘোষ, ঋতুপর্ণা সাহা এবং জয়ব্রত রায়। তাঁদের কেউ উঠতি মডেল, আবার কেউ ফটোগ্রাফার। বছর ষোলোর এক কিশোরীকে তাঁরা মডেলিংয়ের লোভ দেখিয়ে ফটোশুটের জন্য ডেকে পাঠায়। কিশোরীর কথায়, নীলমিত্র রোডের একটি বাড়িতে তাকে যেতে বলে ওই তিনজন। গ্ল্যামার জগতের লোভে সেও তাদের কথা বিশ্বাস করে। ওই বাড়িতেই মেয়েটির কিছু অশালীন ছবি তোলে তিনজন। ঋতুপর্ণা নামের যুবতীটি সবচেয়ে বেশি ভয় দেখায় কিশোরীকে। জোর করে তাকে অশ্লীল পোজ দিতে বাধ্য করে। ঋতুপর্ণার সঙ্গে যোগ দেন অরুণাংশু এবং জয়ব্রত। শুধু ছবি তুলতে বাধ্য করাই নয়, দুই যুবক মিলে কিশোরীর শ্লীলতাহানি করে বলেও অভিযোগ। [caption id="attachment_33774" align="aligncenter" width="548"] টালা থানার তদন্তকারী দল। (বাঁ দিক থেকে, সাব-ইন্সপেক্টর মানসী মাইতি রায়, কনস্টেবল মহম্মদ বরকত আলী। বসে, বাঁ দিক থেকে, ওসি টালা ইন্সপেক্টর অলোক কুমার সরকার এবং ইন্সপেক্টর সুরজিৎ বন্দোপাধ্য়ায়।)[/caption] মেয়েটি কোনও ভাবে ওই বাড়ি থেকে পালিয়ে আসে। কিন্তু, তার পরেও তাকে অনেকবার ডেকে পাঠায় ওই তিনজন। মেয়েটি যেতে রাজি হলে শুরু হয় ব্ল্যাকমেল করা। কিশোরী পুলিশকে জানিয়েছে, গত ২১ এপ্রিল মেয়েটির কাকার মোবাইলে তার একটি ছবি পাঠায় অরুণাংশু। সেই সঙ্গে টাকা চেয়ে হুমকি দেয়, চাহিদামতো টাকা না মিললে এইসব ছবি সোশাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হবে। মেয়েটির পরিবার অভিযোগ জানায় টালা থানায়। দ্রুতই টালা থানার অফিসারেরা গ্রেফতার করেন অরুণাংশু আর ঋতুপর্ণাকে। তৃতীয় অভিযুক্ত জয়ব্রত নিজেই আত্মসমর্পণ করে থানায়। তিনজনের বিরুদ্ধেই পকসো (POCSO- Protection of Children from Sexual Offences) এবং ইনফর্মেশন টেকনোলজি আইনে মামলা রুজু হয়। যথাযথ প্রমাণসহ চার্জশিটও জমা দেওয়া হয়। সম্প্রতি সেই মামলারই রায় বেরিয়েছে। তিনজনেরই দু’বছরের সশ্রম কারাদণ্ড ও ২০,০০০ টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক। জরিমানা অনাদায়ে শাস্তির মেয়াদ বাড়বে আরও তিন মাস।

```