Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

৪৮ ঘণ্টার মধ্য়ে সৌমেন বাগের মা'র হাতে বিমার টাকা তুলে দিল এলআইসি

দ্য ওয়াল ব্যুরো: মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ে মৃত সৌমেন বাগের মায়ের হাতে বিমার টাকা তুলে দিলেন এলআইসি-র আধিকারিকরা। ব্রিজ বিপর্যয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই বিমার ৪ লক্ষ ৮ হাজার ৬০০ টাকা তুলে দেওয়া হল সৌমেনের পরিবারের হাতে। মাঝেরহাটের ভয়ানক বিপর্যয়ের প

৪৮ ঘণ্টার মধ্য়ে সৌমেন বাগের মা'র হাতে বিমার টাকা তুলে দিল এলআইসি

শেষ আপডেট: 14 February 2022 18:30

দ্য ওয়াল ব্যুরো: মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ে মৃত সৌমেন বাগের মায়ের হাতে বিমার টাকা তুলে দিলেন এলআইসি-র আধিকারিকরা। ব্রিজ বিপর্যয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই বিমার ৪ লক্ষ ৮ হাজার ৬০০ টাকা তুলে দেওয়া হল সৌমেনের পরিবারের হাতে। মাঝেরহাটের ভয়ানক বিপর্যয়ের পরে কেটে গেছে প্রায় ৪৮ ঘণ্টা। ছেলে হারিয়ে শোকে পাথর সৌমেন বাগের মা অনিতা দেবী। গোটা বাড়িটাই কার্যত থম মেরে গেছে। সৌমেনের পরিবার জানিয়েছে, অভাবের সংসার চলত তাঁরই টিউশনের টাকায়। সেই টাকা থেকেই কিছুটা বাঁচিয়ে জীবন বিমা করে সৌমেন। সেই টাকাই পৌঁছে দিয়ে আসেন এলাআইসি আধিকারিকরা। বছর সাতাশের ঝকঝকে তরুণ সৌমেন। পেশায় ওষুধের দোকানের কর্মী সৌমেনের আসল বাড়ি বজবজের বাটায়। তবে, বেহালার শীলপাড়ায় মামার বাড়িতেই থাকতেন তিনি। মঙ্গলবার সকালে কলেজ স্ট্রীটে বই কিনতে গিয়েছিলেন সৌমেন। সঙ্গে ছিল  তাঁর এক বন্ধু। বই কিনে স্কুটিতে চেপে বেহালায় ফেরার পথে মাঝেরহাট ব্রিজের উপর উঠতেই ঘটে বিপত্তি। সেই সময় হুড়মুড় করে ভেঙে পড়ে ব্রিজের একাংশ। দুর্ঘটনার মধ্যে পড়ে মাথায় গুরুতর চোট পান তিনি। ঘটনাস্থলেই হয় মৃত্যু। তাঁর দেহ যখন এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয় ডাক্তারেরা জবাব দিয়ে দেন। সরশুনা কলেজের মেধাবী ছাত্র সৌমেন অর্থাভাবের কারণেই থাকতেন মামার বাড়িতে। বউ পড়তে অসম্ভব ভালবাসতেন। ছাত্র পড়িয়ে রোজগারের টাকা বাঁচিয়েই বিমা করেছিলেন তিনি। তাই তাঁর মৃত্যুর পর আর বিন্দুমাত্র সময় নষ্ট করেননি এলআইসি-র আধিকারিকরা। অভাবী পরিবারটির কাছে যত দ্রুত সম্ভব টাকা পৌঁছে দেওয়ার ব্য়বস্থা করেছেন তাঁরা।  

```