Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সৌদির প্রথম পরমাণু চুল্লির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন যুবরাজ মহম্মদ বিন সলমন

দ্য ওয়াল ব্যুরো: সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে একের পর এক বিতর্ক। নাগাড়ে তোপ দেগে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সব কিছুর মধ্যেই দেশের পারমানবিক প্রকল্পের উন্নয়নের দিকে নজর দিলেন সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন। স

সৌদির প্রথম পরমাণু চুল্লির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন যুবরাজ মহম্মদ বিন সলমন

শেষ আপডেট: 5 November 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে একের পর এক বিতর্ক। নাগাড়ে তোপ দেগে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সব কিছুর মধ্যেই দেশের পারমানবিক প্রকল্পের উন্নয়নের দিকে নজর দিলেন সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন। সামাজিক নানা সংস্কারের চমক তো তিনিই আগেই দেখিয়েছেন। এ বার জোর দিলেন দেশের প্রতিরক্ষা ব্যবস্থার দিকেও। সৌদির সরকারি সাংবাদ মাধ্যম সূত্রে খবর, সোমবার দেশের প্রথম পরমাণু চুল্লির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সলমন। পাশাপাশি, রিয়াধের কিং আবদুলাজিজ শহরে আরও সাতটি পরমাণু প্রকল্পের উদ্বোধনও করেন তিনি।  তবে, কী ধরণের প্রকল্প বা পরমাণু চুল্লি সম্পর্কে আপাতত মুখে কুলুপ এঁটেছে ওই সংবাদ মাধ্যম। সৌদি যুবরাজ জানিয়েছেন, ইরানও তাদের পারমাণবিক গবেষণার দিকে মন দিয়েছে।  সুতরাং রিয়াধও করবে।  দেশের বিজ্ঞান ও প্রযুক্তির সম্প্রসারণেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি।  আগামী দু'দশকে দেশে আরও ১৬টি পরমাণু চুল্লি তৈরি হবে বলেও আভাস দিয়েছেন তিনি। পশ্চিম এশিয়ায় চূড়ান্ত ক্ষমতা কায়েম করার লক্ষে সৌদি আরব বনাম ইরানের টানাপড়েন নতুন কিছু নয়। এবং সেই দ্বৈরথে আমেরিকা চিরকালই মদত জুগিয়ে এসেছে। সৌদি যুবরাজ এর আগে বলেছিলেন, "সৌদি আরব পরমাণু বোমার পক্ষে নয়। কিন্তু, ইরান যদি তা তৈরি করে, তা হলে যত শীঘ্র সম্ভব আমরাও সে পথে হাঁটব।" প্রসঙ্গত, পেট্রোলিয়ামের উপর নির্ভরতা কমাতে সৌদি আরব পরমাণু শক্তি উৎপাদনের পরিকল্পনা করছে বলেই মনে করা হচ্ছে। সে দেশে পরমাণু চুল্লী তৈরির বরাত পাওয়া নিয়ে প্রতিযোগিতাও চলছে বিশ্বের বিভিন্ন শক্তিধর রাষ্ট্রের মধ্যে। এই তালিকায় রয়েছে আমেরিকা, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, চিনের মতো রাষ্ট্র।    

```