Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ওষুধের আড়ালে কীসের ব্যবসা! হাওড়ায় বড়সড় পর্দা ফাঁস করল পুলিশ

নিষিদ্ধ ও বেআইনি ওষুধের পাশাপাশি জাল ওষুধ বিক্রির অভিযোগও রয়েছে সংশ্লিষ্ট ওষুধ দোকানের বিরুদ্ধে। 

ওষুধের আড়ালে কীসের ব্যবসা! হাওড়ায় বড়সড় পর্দা ফাঁস করল পুলিশ

নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 28 April 2025 16:07

দ্য ওয়াল ব্যুরো: সোমবার দুপুরে হাওড়ার (Howrah) একটি ওষুধ দোকানে হানা দিল পুলিশ। ওষুধ দোকানের আড়ালে নিষিদ্ধ কফ সিরাপ ও বিভিন্ন বেআইনি ট্যাবলেট (Fake Medicines, ) বিক্রি করার অভিযোগ ছিল। 

গোলাবাড়ি থানার পুলিশ মুখরাম কানোরিয়া রোডের ঘটনা। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় শোরগোল তৈরি হয়। ভিড় জমান এলাকার বাসিন্দারা। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দোকানের দুই মালিককে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, নিষিদ্ধ ও বেআইনি ওষুধের পাশাপাশি জাল ওষুধ বিক্রির অভিযোগও রয়েছে সংশ্লিষ্ট ওষুধ দোকানের বিরুদ্ধে। 

পুলিশ সূত্রের খবর, সংশ্লিষ্ট দোকানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বেআইনি ওষুধ বিক্রির অভিযোগ ছিল। তদন্তে নেমে এ ব্যাপারে একাধিক তথ্য পান তদন্তকারীরা। এরপরই এদিন সেখানে তল্লাশি চালান পুলিশের কর্তারা। 

গোটা ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। তাঁদের কথায়, "ওষুধ ভেবে যেটা খাচ্ছে, সেটাও জাল!"

সূত্রের খবর, চলতি বছর জানুয়ারি মাসে একটি অভিযানে ১০ লক্ষ টাকার জাল ওষুধের সন্ধান মিলেছিল। তারপর সেই সূত্র ধরেই গোপনে তদন্ত চালানো হচ্ছিল। সেই সূত্রে প্রথমে হাওড়া পরে কলুটোলা স্ট্রিট থেকে প্রচুর জাল ওষুধ বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা। তারপর কলকাতার কয়েকটি ওষুধ দোকানেও তল্লাশি অভিযান চালানো হয়। 


```