Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

সিঙ্গুর হতে দেব না! দুর্গাপুরে শিল্পের দাবিতে কারখানার পাশে একাংশ গ্রামবাসী

মঙ্গলবার এমনই উলটপুরাণের সাক্ষী থাকল শিল্পনগরী দুর্গাপুরের রাতুরিয়া, মায়াপুর এলাকা। শিল্পের দাবিতে এদিন গ্রামবাসীদের একাংশ মহামিছিলও করলেন। সেখান থেকে স্লোগান উঠল, সিঙ্গুর হতে দেব না! অর্থাৎ দুর্গাপুরে শিল্প হবেই।

সিঙ্গুর হতে দেব না! দুর্গাপুরে শিল্পের দাবিতে কারখানার পাশে একাংশ গ্রামবাসী

শেষ আপডেট: 7 November 2023 20:47

দ্য ওয়াল ব্যুরো: গ্রামে শিল্প গড়ে উঠুক, চাইছেন গ্রামবাসীরা। রাষ্ট্রায়ত্ত কারখানা সম্প্রসারনের কাজে তাই কর্তৃপক্ষের পাশে দাঁড়াতে রীতিমতো আন্দোলন মঞ্চ গড়ে তুলেছেন একাংশ গ্রামবাসী। শিল্পের দাবিতে গ্রামে দেওয়াল লিখনও হয়েছে। তাতে লেখা, ‘সবার জন্য কাজ চাই, সবার পেটে ভাত চাই, যেকোনও মূল্যে কারখানা চাই। কারখানা তৈরির বিরুদ্ধে যাঁরা তাঁরা হুঁশিয়ার।

মঙ্গলবার এমনই উলটপুরাণের সাক্ষী থাকল শিল্পনগরী দুর্গাপুরের রাতুরিয়া, মায়াপুর এলাকা। শিল্পের দাবিতে এদিন গ্রামবাসীদের একাংশ মহামিছিলও করলেন। সেখান থেকে স্লোগান উঠল, সিঙ্গুর হতে দেব না! অর্থাৎ দুর্গাপুরে শিল্প হবেই।

গ্রামবাসী তথা আন্দোলনকারী সুব্রত মুখোপাধ্যায়, প্রিয়ঙ্কা দাঁ, রাজু সিংরা জানান, ধুঁকতে ধুঁকতে দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত ডিটিপিএস কারখানার ৪টি ইউনিটই বন্ধ হয়ে গিয়েছে। অন্ধকার নেমে এসেছে রতুরিয়া, অঙ্গদপুর সহ বিস্তীর্ণ এলাকায়। এবার পঞ্চম ইউনিট চালু করার উদ্যোগ নিয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীনস্থ দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন কর্তৃপক্ষ। ৮০০ মেগা ওয়াট ক্ষমতা সম্পন্ন পঞ্চম ইউনিট চালু হওয়ার কথা।

তাঁদের অভিযোগ, “রাষ্ট্রায়ত্ত কারখানা সম্প্রসারনের জন্য যখন কর্তৃপক্ষ জমি দখলকারীদের উচ্ছেদ করতে যাচ্ছে তখনই বাধা দিচ্ছে কিছু রাজনৈতিক দলের দখলদাররা। সেই বাধার মুখে পড়ে পিছু হটতে বাধ্য হচ্ছে কারখানা কর্তৃপক্ষ। ফলে কারখানা সম্প্রসারণের কাজ থমকে যাচ্ছে। কিন্তু এলাকার অর্থনৈতিক অবস্থার উন্নতির স্বার্থে কারখানার উৎপাদন পুনরায় চালু করা দরকার।”

দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের পঞ্চম ইউনিট চালু হলে একদিকে যেমন কর্ম সংস্থান তৈরি হবে তেমনই এলাকায় ক্ষুদ্র ব্যবসারও সম্প্রসারণ হবে বলে দাবি গ্রামবাসীদের। এদিনের মিছিলে রাতুরিয়া, অঙ্গতপুর, মায়াবাজার পরুষা, সুভাষপল্লি সহ মোট পাঁচটি গ্রামের প্রায় তিন হাজার লোক সামিল হয়েছিলেন শিল্পের দাবিতে হওয়া এই মহা মিছিলে।


```