Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কোন পথে চার জয়ী প্রার্থীর শপথগ্রহণ! বোসের চিঠি ঘিরে নতুন করে সংশয়? কী বললেন স্পিকার

সায়ন্তিকা, রায়াতদের মতো একইরকম টালবাহানার মুখোমুখি হতে হবে বাগদা, মানিকতলা, বনগাঁ এবং রানাঘাটের উপনির্বাচনে সদ্য জয়ী চার হবু বিধায়ককে?

কোন পথে চার জয়ী প্রার্থীর শপথগ্রহণ! বোসের চিঠি ঘিরে নতুন করে সংশয়? কী বললেন স্পিকার

রাজ্যপাল সিভি আনন্দ বোস ও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 19 July 2024 20:49

দ্য ওয়াল ব্যুরো: সায়ন্তিকা, রায়াতদের মতো একইরকম টালবাহানার মুখোমুখি হতে হবে বাগদা, মানিকতলা, বনগাঁ এবং রানাঘাটের উপনির্বাচনে সদ্য জয়ী চার হবু বিধায়ককে? নতুন করে সংশয়ের মেঘ তৈরি হয়েছে। সৌজন্য, রাজ্যপাল বোসের একটি চিঠি!

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে হঠাৎই রাজভবনের একটি চিঠি পৌঁছয় বিধানসভায়। চার হবু বিধায়কের শপথগ্রহণ নিয়ে অবশ্য সেই চিঠিতে কিছু লেখা নেই, বরং সেখানে বিধানসভার কাছে দুটি প্রশ্নের সদুত্তর চেয়েছেন রাজ্যপাল বোস।

সম্প্রতি বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন চৌধুরীকে নিয়ে তৈরি হওয়া জটিলতার শেষে ডেপুটি স্পিকারকে শপথগ্রহণের দায়িত্ব দিয়েছিলেন রাজ্যপাল। তবে শেষ পর্যন্ত দুই হবু বিধায়ককে শপথবাক্য পাঠ করিয়েছিলেন স্পিকার। এ বিষয়ে রাজভবনের তরফে পাঠানো চিঠিতে জানতে চাওয়া হয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যাচ্ছে, ডেপুটি স্পিকারের পরিবর্তে স্পিকার শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। এখবর কি সত্য?

একই সঙ্গে রাজ্যপালের তরফে বিধানসভার স্পিকারের কাছে জানতে চাওয়া হয়েছে, বিধানসভার অধিবেশন ‘মুলতবি’ না করে  কেন বার বার ‘স্থগিত’ করা হচ্ছে। প্রসঙ্গত, বিধানসভার অধিবেশন মুলতবি হয়ে গেলে ফের অধিবেশন ডাকার জন্য রাজভবন থেকে অনুমতি নিতে হয়। কিন্তু অধিবেশন স্থগিত রাখা হলে সেই প্রয়োজন পড়ে না।

এ ব্যাপারে টেলিফোনে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দ্য ওয়াল বলেন, "রাজভবনের চিঠির বিষয়ে সংবাদমাধ্যমে কিছু বলব না। তবে সোমবার বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেখানেই চার বিধায়কদের শপথগ্রহণ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।"

বিধানসভা সূত্রের খবর, সোমবার থেকেই বিধানসভার অধিবেশন শুরু হয়ে যাচ্ছে। ওই দিন জয়ী চার বিধায়ককেও বিধানসভায় ডেকে পাঠিয়েছেন স্পিকার। সূত্রের খবর, রাজ্যপালকে শপথবাক্য পাঠ করানোর জন্য কিংবা স্পিকারকে সেই দায়িত্ব দেওয়ার জন্য বিধানসভার তরফে চিঠি দেওয়া হবে। এরপরই প্রয়োজন অনুযায়ী আইন মেনে পরবর্তী পদক্ষেপ করা হতে পারে।


```