Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

সিআইডির নজরে রাজ্য পুলিশ! 'কারা মত্ত অবস্থায় ডিউটি করে, ঘুষ নেয়', খোঁজ নেবেন গোয়েন্দারা

আইনের ঊর্ধ্বে কেউ নন। পুলিশও নয়। গত বছরের শেষে নবান্নের বৈঠক থেকে একাংশ পুলিশ কর্মীদের আচার, আচরণ থেকে ডিউটি প্রসঙ্গে বড় অভিযোগ এনেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 সিআইডির নজরে রাজ্য পুলিশ! 'কারা মত্ত অবস্থায় ডিউটি করে, ঘুষ নেয়', খোঁজ নেবেন গোয়েন্দারা

ফাইল ছবি।

শেষ আপডেট: 6 February 2025 00:04

দ্য ওয়াল ব্যুরো: আইনের ঊর্ধ্বে কেউ নন। পুলিশও নয়। গত বছরের শেষে নবান্নের বৈঠক থেকে একাংশ পুলিশ কর্মীদের আচার, আচরণ থেকে ডিউটি প্রসঙ্গে বড় অভিযোগ এনেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, 'সব পুলিশ খারাপ নয়, তবে কিছু পুলিশ কর্মী আছেন যাঁরা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেন। অনেকে টাকা খেয়ে নানা খারাপ কাজে লিপ্ত থাকে।'

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের পর থেকেই রাজ্যের জেলায় জেলায় পুলিশ কর্মীদের একাংশের ওপর নজর রাখছিল সিআইডি। এবার এবিষয়ে রাজ্য পুলিশের কাছ থেকে প্রতিটি থানার পুলিশ কর্মীদের সম্পর্কে রিপোর্ট তলব করেছে ভবানীভবন।

সূত্রের খবর, একাংশ পুলিশ কর্মীর বিরুদ্ধে মাঝেমধ্যেই মত্ত অবস্থায় ডিউটি করার অভিযোগ ওঠে। অনেকের বিরুদ্ধে আবার সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ রয়েছে। একইভাবে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার, অন্যায় কাজে মদত দিতে ঘুষ নেওয়া, ডায়েরি না নেওয়া, কর্তব্যে গাফিলতি–সহ একাধিক অভিযোগ ওঠে।

এবিষয়েই রাজ্যের প্রতিটি থানার পুলিশ কর্মীদের রিপোর্ট তলব করেছেন গোয়েন্দারা। সূত্রের খবর, যে সমস্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ রয়েছে, তাদেরকে প্রথমে সতর্ক করা হবে। না হলে কঠোর পদক্ষেপ করা হবে।

বস্তুত, সরকারের সঙ্গে মানুষের সংযোগের অন্যতম  মাধ্যম হল এই পুলিশ বাহিনী। পর্যবেক্ষকদের একাংশের মতে, পুলিশের একাংশের খারাপ ব্যবহারের ফলে সরকারের প্রতি মানুষের বিরূপ মনোভাব তৈরি হয়। অতীতে এমন একাধিক নজির রয়েছে। যার নিরসন চাইছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সে কারণেই এবার গোয়েন্দাদের নজরে রাজ্য পুলিশ। জানা যাচ্ছে, অত্যন্ত দ্রুততার সঙ্গে এই রিপোর্ট থানা থেকে এসপির কাছ হয়ে ভবানীভবনে পাঠাতে বলা হয়েছে।


```