Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কলকাতায় পাশাপাশি দুটি স্কুলে একসঙ্গে ছুটি নয়, সিদ্ধান্ত নবান্নের

১০ বা ১৫ মিনিটের ব্য়বধানে ছুটির সময় নির্ধারণ করতে হবে স্কুলগুলিকে।

কলকাতায় পাশাপাশি দুটি স্কুলে একসঙ্গে ছুটি নয়, সিদ্ধান্ত নবান্নের

একই সময়ে সব স্কুল ছুটি দেওয়া যাবে না।

শেষ আপডেট: 14 November 2024 21:08

দ্য ওয়াল ব্যুরো: শহরে দুর্ঘটনা ঠেকাতে এবার একগুচ্ছ পদক্ষেপ নিল নবান্ন। তারই অন্যতম হল- এবার থেকে একই এলাকায় একাধিক স্কুল থাকলে সেগুলি একই সময়ে ছুটি দেওয়া যাবে না। ১০ বা ১৫ মিনিটের ব্য়বধানে ছুটির সময় নির্ধারণ করতে হবে স্কুলগুলিকে।

এ ব্যাপারে শীঘ্রই স্কুলগুলির সঙ্গে বৈঠকে বসবে নবান্ন। কলকাতার দুর্ঘটনা রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার পুর ও নগরোন্নয়ন দফতরে মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বৈঠক ডেকেছিলেন। সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে।

প্রশাসনের মতে, একই এলাকায় একাধিক স্কুল রয়েছে এবং সেগুলির সবকটি প্রায় একই সময়ে ছুটি দেওয়া হয়। এর ফলে সংশ্লিষ্ট সময়ে হঠাৎ করে রাস্তায় ভিড় বেড়ে যাওয়ায় যানজট তৈরি হয়। অনেক সময় এ কারণে দুর্ঘটনাও ঘটে। তাই এ ব্যাপারে দুর্ঘটনার সম্ভাবনা কমাতে স্কুলগুলিকে আগে পরে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য। 

ফিরহাদ হাকিম বলেন, "একসঙ্গে সব স্কুলের ছুটি দিলে হবে না। একই এলাকায় একাধিক স্কুল থাকলে তাদের আগে বা পরে ছুটির সময় ঠিক করতে হবে। শীঘ্রই এ ব্যাপারে বৈঠক ডাকা হবে।"

এছাড়়াও যে সব স্কুল বাস রাস্তার ধারে অথচ স্কুলের সামনে রেলিং নেই, সেখানে শীঘ্রই গাডরেলের ব্যবস্থা করা হবে। এছাড়াও স্কুল ছুটি এবং শুরুর সময় সংশ্লিষ্ট এলাকায় ট্রাফিক পুলিশের সংখ্যাও বাড়ানো হবে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি, পরিবহণ সচিব, কলকাতার পুলিশ কমিশনার, জয়েন্ট সিপি ট্রাফিক, সিপি বিধাননগর এবং ট্রাফিক পুলিশের কর্তারা। বৈঠকে হাজিরর ছিলেন বাস সংগঠনের সদস্যরাও।

মঙ্গলবার সল্টলেকে দু’টি বাসের রেষারেষিতে মর্মান্তিক মৃত্যু হয়েছিল চতুর্থ শ্রেণির এক ছাত্রের। মায়ের সঙ্গে স্কুটিতে চেপে স্কুল থেকে ফিরছিল শিশুটি। ওই ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী সব পক্ষকে নিয়ে অবিলম্বে রাজ্যের পরিবহণ মন্ত্রীকে বৈঠক ডাকার নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার দুপুরে বসেছিল প্রশাসনিক বৈঠক। 


```