Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পুলিশ রাখতে পারে, মারতেও পারে! কামারহাটির ভাইরাল ভিডিও প্রসঙ্গে মদন, প্রশ্ন  সৌগতকে নিয়েও

পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে কামারহাটির তৃণমূল বিধায়কের সাফ কথা, "পুলিশ মারতে পারে, রাখতেও পারে। পুলিশ পারে না, এমন কোনও কাজ নেই।"

 পুলিশ রাখতে পারে, মারতেও পারে! কামারহাটির ভাইরাল ভিডিও প্রসঙ্গে মদন, প্রশ্ন  সৌগতকে নিয়েও

মদন মিত্র ও সৌগত রায়।

শেষ আপডেট: 9 July 2024 20:29


দ্য ওয়াল ব্যুরো: কামরাহাটির ভাইরাল ভিডিওয় (দ্য ওয়াল যে ভিডিওর সত্যতা যাচাই করেনি) প্রধান অভিযুক্ত জয়ন্ত সিং স্থানীয় তৃণমূল বিধায়ক মদন মিত্রর ঘনিষ্ঠ বলে অভিযোগ বিজেপির। মঙ্গলবার সন্ধেয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই ঘনিষ্ঠতার অভিযোগ উড়িয়ে দিলেন তৃণমূলের 'কালারফুল বয়'।

জয়ন্ত সিংকে 'গুন্ডা' আখ্যা দেওয়ার পাশাপাশি পরিস্থিতির জন্য পুলিশ এবং দমদমের তৃণমূলের সাংসদ সৌগত রায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মদন।

পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে কামারহাটির তৃণমূল বিধায়কের সাফ কথা, "পুলিশ মারতে পারে, রাখতেও পারে। পুলিশ পারে না, এমন কোনও কাজ নেই।" এই প্রসঙ্গে রাজ্যজুড়ে ঘটে চলা গণপিটুনির প্রসঙ্গও টেনে এনেছেন মদন। 

পাশাপাশি দমদমের সাংসদ সৌগত রায় প্রসঙ্গে মদন বলেন, "এরকম গুন্ডামি দেখলে পুলিশকে ফোন করলে পুলিশ বলে সৌগত রায়কে বলুন। ওনাকে (সৌগত রায়) বার বার বলেওছি, উনি বলেছেন দেখছি।’’ মদনের অভিযোগ, তাতে সমস্যার সমাধান হয়নি, বরং তাঁর নিজেরই প্রাণ সংশয়ের পরিস্থিতি তৈরি হয়েছে। এ ব্যাপারে সৌগত রায়ের অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

ঘটনার সূত্রপাত, সোমবার সন্ধে থেকে সোশ্যাল মাধ্যমে ভাইরাল ১৩ সেকেন্ডের একটি ভিডিও (দ্য ওয়াল ভিডিওর সত্যতা যাচাই করেনি)। তাতে দেখা যাচ্ছে, একটি ক্লাবঘরের মধ্যে এক তরুণীর হাত এবং পা ধরে রেখেছেন কয়েকজন। চ্যাংদোলা করে ঝুলিয়ে রাখা অবস্থাতেই লাঠিপেটা করা হচ্ছে! ভাইরাাল ওই ভিডিওর বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ভাইরাল ভিডিওটিতে দাবি করা হয়েছে, ঘটনাটি কামারহাটির আড়িয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবের। বিজেপির দাবি, যারা তরুণীকে মারধর করছে তারা সকলেই কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের ঘনিষ্ঠ জয়ন্ত সিংয়ের অনুগামী হিসেবে পরিচিত। ভাইরাল ভিডিওটি পোস্ট করে বাংলার আইনশৃঙ্খলা এবং নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। পাল্টা হিসেবে তৃণমূলের বক্তব্য, লোকসভা ভোটের পরাজয়ের পর নতুন করে মানুষকে বিভ্রান্ত করতে পুরনো ভিডিও দিয়ে বাজার গরমের চেষ্টা করা হচ্ছে।

এবার এই প্রসঙ্গে জয়ন্তর ঘনিষ্ঠতার অভিযোগ উড়িয়ে দেওয়ার পাশাপাশি পুলিশ এবং সৌগত রায়কে নিয়ে পাল্টা প্রশ্ন তুললেন মদন মিত্র। যা নিয়ে নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।


```