Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

সততার শংসাপত্র দিলে তবেই পদোন্নতি! নির্দেশ জারি নবান্নের

সূত্রের খবর, চাকরির শুরু থেকেই এই নিয়ম মানতে হয় সরকারি কর্মীদের। সার্ভিস লগ বুকে এর উল্লেখও রয়েছে। তবে এতদিন ফি বছর অফিসার, কর্মীদের অনেকেই এই নিয়মের বিশেষ তোয়াক্কা যে করতেন না তা নবান্নের এই নির্দেশ থেকেই স্পষ্ট।

সততার শংসাপত্র দিলে তবেই পদোন্নতি! নির্দেশ জারি নবান্নের

দিতে হবে সততার শংসাপত্র, না হলে আটকে যাবে পদোন্নতি!

শেষ আপডেট: 21 November 2024 19:55

দ্য ওয়াল ব্যুরো: দিতে হবে সততার শংসাপত্র, না হলে আটকে যাবে পদোন্নতি! অফিসার থেকে কর্মী, সকলের জন্যই প্রযোজ্য এই নিয়ম। নবান্নের তরফে নির্দেশ জারি করে ফের প্রতিটি সরকারি বিভাগকে মনে করানো হল একথা।

সূত্রের খবর, চাকরির শুরু থেকেই এই নিয়ম মানতে হয় সরকারি কর্মীদের। সার্ভিস লগ বুকে এর উল্লেখও রয়েছে। তবে এতদিন ফি বছর অফিসার, কর্মীদের অনেকেই এই নিয়মের বিশেষ তোয়াক্কা যে করতেন না তা নবান্নের এই নির্দেশ থেকেই স্পষ্ট। কারণ, নিয়ম যদি মানা হত, তাহলে নতুন করে নির্দেশ জারির প্রয়োজন হত না।

নবান্ন সূত্রের খবর, শুধু অফিসার বা গ্রুপ সির কর্মীদের নয়, এখন থেকে গ্রুপ ডি-র কর্মীদেরও ফি বছর সততার শংসাপত্র জমা দিতে বলা হয়েছে। জানা যাচ্ছে, এই সততার শংসাপত্রের মধ্যেই থাকবে সংশ্লিষ্ট কর্মীর শৃঙ্খলা পরায়ণের বিষয়টিও।

কীভাবে নির্ভর করে একজন সরকারি কর্মচারীর সততা? প্রশাসন সূত্রের খবর, নির্দিষ্ট সময়ে অফিসে আসা, দায়িত্বের সঙ্গে নিজের ডিউটি পালন করা, সরকারি কাজের বিনিময়ে কোনও ধরনের সুবিধা ভোগ না করা ইত্যাদি। এ বিষয়গুলির নিরিখেই সংশ্লিষ্ট কর্মীকে Integrity Clearance Certificate/ Vigilance Clearance দিয়ে থাকেন উর্ধতন কর্তা। এখন থেকে তা বাধ্যতামূলক করা হচ্ছে। সততার শংসাপত্র জমা দিলে তবেই হবে পদোন্নতি।

প্রসঙ্গত, চাকরির হাজিরায় কড়াকড়ি করতে ইতিমধ্যে সরকারি দফতরে চালু হয়েছে বায়োমেট্রিক পদ্ধতি। এবার জমা দিতে হবে সততার শংসাপত্রও।


```