Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

দু'বার হাজিরা এড়ানোয় ফের অর্জুনের বাড়িতে পুলিশ, কী বললেন বিজেপি নেতা

ভাটপাড়ার বোমা-গুলি কাণ্ডে পর পর দু'বার পুলিশি নোটিস এড়ানোয় ফের অর্জুন সিংয়ের বাড়়িতে পৌঁছে গেল পুলিশ।

দু'বার হাজিরা এড়ানোয় ফের অর্জুনের বাড়িতে পুলিশ, কী বললেন বিজেপি নেতা

অর্জুন সিং।

শেষ আপডেট: 27 March 2025 18:40

দ্য ওয়াল ব্যুরো: ভাটপাড়ার বোমা-গুলি কাণ্ডে পর পর দু'বার পুলিশি নোটিস এড়ানোয় ফের অর্জুন সিংয়ের (Arjun singh) বাড়়িতে পৌঁছে গেল পুলিশ। সূত্রের খবর, এদিন বিকেল পাঁচটার কিছু পরে দ্বিতীয়বার অর্জুনের বাড়িতে হাজির হয় বিশাল পুলিশবাহিনী।

সূত্রের খবর, পর পর দু'বার হাজিরা এড়ানোয় বাড়িতেই জিজ্ঞাসাবাদ করা হয় প্রাক্তন সাংসদকে। টানা ১ ঘণ্টার বেশি সময় পুলিশ অর্জুনকে জিজ্ঞাসাবাদ করায় গ্রেফতারির জল্পনাও ছড়িয়ে পড়ে। পরে সাড়ে ৬ টা নাগাদ অর্জুনের বাড়ি থেকে বের হন পুলিশ কর্তারা। তবে জিজ্ঞাসাবাদের বিষয়ে তাঁরা কোনও মন্তব্য করতে চাননি।

বুধবার রাত থেকে নতুন করে উত্তপ্ত ভাটপাড়া (Bhatpara bomb-shooting case)। রাতের অন্ধকারে কে বা কারা ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে গুলি চালিয়েছে বলে অভিযোগ।

ওই ঘটনায় এদিন সকাল ১০টায় অর্জুনকে তলব করেছিল পুলিশ। তা এড়ানোয় বেলাতে অর্জুনের বাড়িতে গিয়ে নোটিস ধরিয়ে আসে পুলিশ। দুপুর ২টোয় থানায় হাজির হওয়ার কথা বলা হয়েছিল। তবে অর্জুন তা এড়িয়ে যান। এরপরই বিকেল পাঁচটা নাগাদ অর্জুনের বাড়িতে হাজির হয় বিশাল পুলিশবাহিনী।

এর কিছু আগে সাংবাদিক বৈঠকে অর্জুন বলেন, "কালকের পর আজকে ফাঁড়ির পাশেও একটা বাড়িতে বোমা পড়ল। অথচ তৃণমূলের অপরাধীদের আড়াল করতে পুলিশ আমাকে বার বার নোটিস ধরাচ্ছে। তবু আমি চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে পুলিশ সিসিটিভি প্রকাশ্যে আনুক। সবটা স্পষ্ট হয়ে যাবে।"

একই সঙ্গে হনুমানের লঙ্কাকাণ্ড মনে করিয়ে অর্জুন বলেন, "আমি রামভক্ত। হনুমান যেভাবে রাবণের লঙ্কা ধ্বংস করেছিল জেনে রাখুন মমতার রাজত্বও আমিই সেভাবে দহন (ধ্বংস) শেষ করব!" কোন পথে? অর্জুনের রহস্যমিশ্রিত জবাব, "অপেক্ষা করুন দেখতে পাবেন!"

তবে বুধবার রাতের গুলি কাণ্ডে অর্জুন সিংকেই দায়ী করেছেন  স্থানীয় তৃণমূল নেতা সোমনাথ শ্যাম। তাঁর অভিযোগ, "অর্জুন ও তার দলবলই যে ভাটপাড়াকে উত্তপ্ত করছে তার যথেষ্ট প্রমাণ রয়েছে আমার কাছে।"

অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে নতুন করে সরগরম ভাটপাড়ার রাজনীতি। একটা সময় মুড়ি মুড়কির মতো বোমা-গুলি পড়ত ভাটপাড়ায়। মাঝে কিছুদিন অবশ্য এলাকা শান্ত ছিল। বুধবার রাতের বোমা-গুলি কাণ্ডে নতুন করে উত্তপ্ত এলাকা। ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করছেন স্থানীয় বাসিন্দারা। এখন দেখার কোন পথে এলাকায় শান্তি ফেরে।


```