Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

মণীশ জৈনকে সরানো হল, নতুন শিক্ষা সচিব বিনোদ কুমার, বদল একাধিক দফতরেও

রাজ্যের একাধিক দফতরে পদাধিকারে বদল আনা হল। শিক্ষা সচিবের পদ থেকে সরানো হল মণীশ জৈনকে।

মণীশ জৈনকে সরানো হল, নতুন শিক্ষা সচিব বিনোদ কুমার, বদল একাধিক দফতরেও

নবান্ন।

শেষ আপডেট: 31 July 2024 20:18

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের একাধিক দফতরে পদাধিকারে বদল আনা হল। শিক্ষা সচিবের পদ থেকে সরানো হল মণীশ জৈনকে। নতুন শিক্ষা সচিব হলেন বিনোদ কুমার। মণীশকে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে স্থানান্তর করা হল। একই সঙ্গে আরও একাধিক দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে।

বুধবার এ ব্যাপারে নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের স্কুল শিক্ষা ও উচ্চ শিক্ষা দফতরের প্রধান সচিবের পদে ছিলেন মণীশ। তাঁকে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রধান সচিব পদে পাঠানো হল। 

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল মণীশের। সে সময় তাঁকে শিক্ষা সচিবের পদ থেকে অপসারণের দাবিও তুলেছিল বিরোধীরা। যদিও নবান্নের দাবি,, এগুলি সবই রুটিন বদলি। এর মধ্যে অন্য কোনও কারণ খোঁজা অর্থহীন।

মণীশের জায়গায় আনা হয়েছে বিনোদ কুমারকে। এতদিন পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্বে ছিলেন তিনি। নবান্ন সূত্রে জানা গেছে, বদল আনা হয়েছে সংখ্যালঘু উন্নয়ন , খাদ্য ও সরবরাহ, জনস্বাস্থ্য-সহ একাধিক দফতরে। পুর ও নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব হলেন গুলাম আলি আনসারিকে। একই সঙ্গে মালদহ ডিভিশনের ডিভিশনাল কমিশনারের দায়িত্বও সামলাতে হবে তাঁকে।

সংখ্যালঘু সেলের দায়িত্বে আনা হল পি বি সেলিমকে। জিটিএ-র প্রধান সচিব করা হল বিজয় ভারতীকে। স্টেট গেজাটার্সের সিনিয়র স্পেশাল সেক্রেটারি করা হল সৌম্য পুরকাইতকে। একইভাবে টেকনিক্যাল এডুকেশনের সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদে  শ্রীমতি যোশী দাশগুপ্ত, উচ্চ শিক্ষা দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদে আনা হল অমিত রায়চৌধুরীকে। 


```