Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পারিবারিক ঝামেলা মেটাতে এসে মার খেলেন ক্লাবের মাথারা, দোলের রাতে বাঁশদ্রোণীতে উত্তেজনা

অভিযোগ, হাতা, খুন্তি-সহ বাড়ির বিভিন্ন জিনিস নিয়ে পরিবারের মেয়েরা ক্লাবের ছেলেদের ওপর আক্রমণ করে। এমনকী হাতে কামড়, গায়ে আঁছড় দেওয়া হয়েছে বলেও অভিযোগ।

পারিবারিক ঝামেলা মেটাতে এসে মার খেলেন ক্লাবের মাথারা, দোলের রাতে বাঁশদ্রোণীতে উত্তেজনা

ফাইল ছবি।

শেষ আপডেট: 15 March 2025 11:45

দ্য ওয়াল ব্যুরো: পারিবারিক ঝামেলা মেটাতে গিয়ে আক্রান্ত ক্লাবের সদস্যরা! শুক্রবার দোল উৎসবের রাতে ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণী থানা এলাকার (Bansdroni) পিরপিরকুর রোডে।

ঘটনায় ক্লাবের দুই সদস্য গুরুতর জখম হয়েছেন। পরে তাঁরা থানাতে অভিযোগও জানান। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। একই সঙ্গে প্রশ্ন উঠছে, পারিবারিক বিবাদে ক্লাব কেন ঢুকেছিল?

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সংশ্লিষ্ট এলাকার একটি বাড়িতে দীর্ঘদিন ধরেই শরিকি বিবাদ রয়েছে। পরিবারের এক পক্ষের কথা মতো স্থানীয় শান্তিসংঘ ক্লাবের কয়েকজন শুক্রবার রাতে ওই বাড়িতে গিয়ে দু'ক্ষকে নিয়ে সমস্যা সমাধানের জন্য বৈঠকে বসে।

বাড়ির সমস্যায় ক্লাব কেন ঢুকবে, প্রশ্ন তুলে পরিবারের অপর পক্ষ মারমুখী মেজাজ নেয়। অভিযোগ, হাতা, খুন্তি-সহ বাড়ির বিভিন্ন জিনিস নিয়ে পরিবারের মেয়েরা ক্লাবের ছেলেদের ওপর আক্রমণ করে। এমনকী হাতে কামড়, গায়ে আঁছড় দেওয়া হয়েছে বলেও অভিযোগ।

গোটা ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকেই এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। তবে পুলিশে না গিয়ে পরিবারের এক পক্ষ কেন ক্লাবকে পারিবারিক ঝামেলার মধ্যে ডেকেছিল আর ক্লাবের সদস্যরাই বা কেন সেই ঝামেলায় জড়াতে গেলেন এ নিয়েও উঠছে প্রশ্ন।


```