Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সিঙ্গুর লোকাল ফেরানোর দাবি, মন্ত্রী বেচারামের নেতৃত্বে বছরের প্রথম দিনেই রেল অবরোধ

পূর্ব ঘোষণা মতোই নতুন বছরের প্রথম দিন সকাল থেকে সিঙ্গুর স্টেশনে রেল অবরোধ শুরু করেছেন তৃণমূল কর্মীরা। নেতৃত্বে রয়েছেন খোদ রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না।

সিঙ্গুর লোকাল ফেরানোর দাবি, মন্ত্রী বেচারামের নেতৃত্বে বছরের প্রথম দিনেই রেল অবরোধ

সিঙ্গুরে রেল অবরোধ, নেতৃত্বে মন্ত্রী বেচারাম।

শেষ আপডেট: 1 January 2025 09:33

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পূর্ব ঘোষণা মতোই নতুন বছরের প্রথম দিন সকাল থেকে সিঙ্গুর স্টেশনে রেল অবরোধ শুরু করেছেন তৃণমূল কর্মীরা। নেতৃত্বে রয়েছেন খোদ রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। সিঙ্গুর আন্দোলন লোকালের যাত্রাপথ দীর্ঘ করে তারকেশ্বর পর্যন্ত করে দেওয়ার প্রতিবাদেই এই রেল অবরোধ বলে জানিয়েছেন তাঁরা।

এদিন সকাল ৬ টা ৪৫ মিনিট নাগাদ সম্প্রসারিত নতুন রুটে হাওড়া থেকে তারকেশ্বরগামী ট্রেনটি সিঙ্গুর স্টেশনে ঢুকতেই ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়ে শুরু হয় প্রতিবাদ, বিক্ষোভ। যার জেরে বছরের প্রথম দিনেই সংশ্লিষ্ট রুটে ব্যাহত ট্রেন চলাচল। 

গোটা ঘটনার নেপথ্যে বিজেপির চক্রান্ত দেখছেন মন্ত্রী বেচারাম। প্রসঙ্গত, সিঙ্গুরের কৃষকদের আন্দোলনকে সম্মান জানিয়ে, সিঙ্গুরের রেল যাত্রীদের জন্য ২০০৯ সালে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর লোকাল ট্রেন চালু করেছিলেন। কিন্তু বুধবার থেকে আর থাকছে না এই সিঙ্গুর আন্দোলন লোকাল।

বেচারাম মান্না বলেন, "পূর্বরেলের পক্ষ থেকে ইতিমধ্যেই নোটিস দিয়ে জানানো হয়েছে সিঙ্গুর আন্দোলন লোকাল চলবে তারকেশ্বর পর্যন্ত। তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরবাসীর জন্য সিঙ্গুর আন্দোলন লোকাল দিয়েছিলেন। সিঙ্গুর একটি জনবহুল এলাকা। এই স্টেশন দিয়ে ৫২ টি গ্রামের মানুষ যাতায়াত করেন। সিঙ্গুর লোকাল থাকায় স্বচ্ছন্দে যাতায়াত করতে পারতেন তাঁরা। পূর্বরেল চক্রান্ত করে এই ট্রেনটিকে তারকেশ্বর পর্যন্ত নিয়ে যেতে চাইছে।" 

যদিও পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান,যাত্রীদের চাহিদা আছে। সেই অনুযায়ী দুটি সিঙ্গুর লোকালের একটি তারকেশ্বর থেকে একটি হরিপাল থেকে চলবে। তাতে সিঙ্গুরের যাত্রীদেরও সুবিধা হবে। ট্রেন তুলে নেওয়া হয়নি।


```