
আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়।
শেষ আপডেট: 30 July 2024 21:37
দ্য ওয়াল ব্যুরো: ছাত্র আন্দোলনের আতঙ্কে বিশ্ববিদ্যাালয়ে যেতে পারছেন না! সমস্যার সুরাহা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি লিখেছেন রাজ্যপালকেও। ঘটনাটি আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের।
বিশ্ববিদ্যালয়ের কোষাগার থেকে আইনি লড়াইয়ের জন্য টাকা খরচের অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে দিনা ১৫ আগে আন্দোলনে নামে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। অভিযোগ, তারপর থেকেই বিশ্ববিদ্যালয়ে আসছিলেন না উপাচার্য। গত সোমবার দেবাশিসবাবু ক্যাম্পাসে পা দিতেই তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা।
উপাচার্যের অভিযোগ, তাঁকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। এরপরই মঙ্গলবার তিনি বিশ্ববিদ্যালয় না গিয়ে বাড়ি থেকে কাজ সারেন। একই সঙ্গে মুুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে গোটা ঘটনাটি জানান।
উপাচার্যের দাবি, তিনি ইস্তফা দিতে চেয়ে রাজ্যপালের কাছে চিঠিও দিয়েছেন। তবে শারীরিক নিগ্রহর অভিযোগ উড়িয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।