Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

কোভিডে মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেবে রাজ্য, জানাল কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো: কোভিডে (Covid) মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। বুধবার শীর্ষ আদালতে এ কথা জানাল কেন্দ্রীয় সরকার। কোভিডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারকে গাইডলাইন তৈরির নির্দেশ দিয়

কোভিডে মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেবে রাজ্য, জানাল কেন্দ্র

শেষ আপডেট: 22 September 2021 12:54

দ্য ওয়াল ব্যুরো: কোভিডে (Covid) মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। বুধবার শীর্ষ আদালতে এ কথা জানাল কেন্দ্রীয় সরকার। কোভিডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারকে গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টে। করোনায় মৃতদের পরিবারকে কী পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে তা খতিয়ে দেখার জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল তিন বিচারপতির বেঞ্চ। যার মাথায় ছিলেন বিচারপতি অশোক ভূষণ। এদিন সুপ্রিম কোর্টে সরকারপক্ষের তরফে জানানো হয়, করোনায় মৃত্যু হলে সেই ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব থাকবে রাজ্য সরকারের ওপরেই। সরকারের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। এ ব্যাপারে দায়িত্ব নেবে জেলার বিপর্যয় মোকাবিলা দফতর ও প্রশাসনিক আধিকারিকরা। ২০০৫-এর বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী, করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের জন্য কেন্দ্র ও রাজ্যগুলিকে নির্দেশ দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের হয়েছিল। সেই সময় মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আর্জি জানানো হয়েছিল শীর্ষ আদালতে। সেই সময় শীর্ষ আদালতে মোদি সরকারি জানিয়েছিল, করোনায় সব মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। কারণ এটা শুধুমাত্র জাতীয় বিপর্যয়ের মধ্যে পড়ে। কেন্দ্র আরও বলেছিল, কোভিড ও লকডাউনের কারণে আর্থিক সঙ্কট চরমে। তার ওপর চার লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রতি পরিবারকে এত টাকা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। এদিন আদালতে কেন্দ্রীয় সরকার জানায়, করোনায় মৃত্যু হলে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। সার্টিফিকেটে মৃত্যুর কারণ কোভিডে হয়েছে তার উল্লেখ থাকতে হবে। গোটা ব্যাপারটার তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন, সহকারী জেলাশাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, সহকারী স্বাস্থ্য আধিকারিক, মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের প্রিন্সিপাল ও সংক্রামক রোগ বিশেষজ্ঞরা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```