Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর ১ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল আয়কর দফতর

দ্য ওয়াল ব্যুরো : 'আমরা কিছু পরিমাণে বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করেছি। সেই সম্পত্তির সঙ্গে আপনার ও আপনার পরিবারের সম্পর্ক আছে।' আয়কর দফতর থেকে এমনই জানানো হয়েছিল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে (Ajit Pawar)। পরে জানা যায়, মোট ১ হাজ

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর ১ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল আয়কর দফতর

শেষ আপডেট: 2 November 2021 07:09

দ্য ওয়াল ব্যুরো : 'আমরা কিছু পরিমাণে বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করেছি। সেই সম্পত্তির সঙ্গে আপনার ও আপনার পরিবারের সম্পর্ক আছে।' আয়কর দফতর থেকে এমনই জানানো হয়েছিল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে (Ajit Pawar)। পরে জানা যায়, মোট ১ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর। অভিযোগ, ওই সম্পত্তির মালিক অজিত পাওয়ার। একটি সূত্রে জানা যায়, বাজেয়াপ্ত করা সম্পত্তির মধ্যে আছে দক্ষিণ দিল্লিতে একটি ফ্ল্যাট, নির্মলা হাউসে অবস্থিত একটি অফিস, জরানদেশ্বরে একটি সুগার ফ্যাকটরি এবং গোয়ায় একটি রিসর্ট। এর আগে আয়কর দফতর মহারাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে কিছু পরিমাণ বেনামি জমি উদ্ধার করে। তার মূল্য ৫০০ কোটি টাকা। অভিযোগ, সেই জমিরও মালিক অজিত পাওয়ার। আয়কর দফতর বলেছে, বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি যে তাঁর নয়, সেকথা প্রমাণ করার জন্য ৯০ দিন সময় পাবেন অজিত। সোমবারই মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে গ্রেফতার করেছে ইডি। ৭১ বছর বয়সী এনসিপি নেতা দেশমুখকে টাকা তছরুপের মামলায় ১২ ঘণ্টা জেরা করে এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট। তারপর তাঁকে গ্রেফতার করা হয়। এর আগে ইডি-র হাত এড়ানোর জন্য বম্বে হাইকোর্টে আবেদন করেছিলেন দেশমুখ। কিন্তু হাইকোর্ট তাঁর আবেদন নাকচ করে দেয়। সোমবার ভিডিও বার্তায় দেশমুখ বলেন, তাঁর বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। মুম্বইয়ের প্রাক্তন পুলিশ প্রধান পরমবীর সিং অভিযোগ করেছিলেন, দেশমুখ দুর্নীতিগ্রস্ত। তিনি তোলাবাজি করেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি লিখে পরমবীর সিং অভিযোগ করেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিয়মিত পুলিশের কাজে হস্তক্ষেপ করেন। তিনি প্রতি মাসে ১০০ কোটি টাকা তোলা তোলেন। শিল্পপতি মুকেশ আম্বানির বাড়ির কাছে বিস্ফোরকভর্তি গাড়ি রাখার ঘটনার পরে পরমবীর সিংকে মুম্বইয়ের পুলিশ প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। অভিযোগ উঠেছিল, ওই ঘটনার তদন্ত যথাযথভাবে হচ্ছে না। দেশমুখ বলেছিলেন, পরমবীর সিং-এর নেতৃত্বে ওই তদন্তে এমন কিছু গাফিলতি হয়েছে যা অমার্জনীয়। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি দিয়েছিলেন, তিনি পরমবীর সিং-এর বিরুদ্ধে মানহানির মামলা করবেন। এর মধ্যে তৎপর হন বিরোধীরা। তাঁরা দেশমুখের পদত্যাগের দাবি তোলেন।

```