Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'মানুষের উন্নতি' চান, তাই চরম শীত উপেক্ষা করে ভোট দিলেন কাশ্মীরের ১০০ বছরের বৃদ্ধা

দ্য ওয়াল ব্যুরো: হাড়কাঁপানো ঠান্ডা। বরফ পড়ে গেছে কয়েকবার। বহু মানুষ প্রয়োজনের বাইরে ঘর থেকে বেরোচ্ছেন না। এমনই চেহারা এখন জম্মু ও কাশ্মীরের। তারই মধ্যে এসেছে ভোটের মরশুম। ষষ্ঠ দফার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের ভোটগ্রহণ চলছে। রবিবার

'মানুষের উন্নতি' চান, তাই চরম শীত উপেক্ষা করে ভোট দিলেন কাশ্মীরের ১০০ বছরের বৃদ্ধা

শেষ আপডেট: 13 December 2020 15:09

দ্য ওয়াল ব্যুরো: হাড়কাঁপানো ঠান্ডা। বরফ পড়ে গেছে কয়েকবার। বহু মানুষ প্রয়োজনের বাইরে ঘর থেকে বেরোচ্ছেন না। এমনই চেহারা এখন জম্মু ও কাশ্মীরের। তারই মধ্যে এসেছে ভোটের মরশুম। ষষ্ঠ দফার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের ভোটগ্রহণ চলছে।

রবিবার সেই নির্বাচনেই বুথে হাজির হলেন ডোডার বাসিন্দা গনেরু দেবী। বয়স তাঁর ১০০। বয়সের ভারে দেহ ন্যুব্জ হয়ে গেছে স্বাভাবিক ভাবেই। শীতের কামড়ে সকলে যখন জবুথবু, তখন গনেরু দেবী ভোটের বুথ থেকে বেরিয়ে বললেন, "আমি মানুষের উন্নতির জন্য এবং মানুষের কাজ করার জন্য এসেছি আজ।"

জানা গেছে, আজ দুপুর ১টা পর্যন্ত ৪২.৭৯ শতাংশ ভোট পড়েছে ষষ্ঠ দফার জেলা নির্বাচনে। মোট ৩১টি বিধানসভায় মোট ভোটারের সংখ্যা ছিল ৭.৪৮ লক্ষ।

এই প্রথম ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্বাচন জম্মু ও কাশ্মীরে। সেই উপলক্ষে মোট ১২০৮ পোলিং বুথ খোলা হয়েছে কাশ্মীরে এবং ৮৬৩টি জম্মুতে।

৩৭০ ধারা রোধের পর ফের গণতন্ত্রের অভ্যুত্থান দেখা যাচ্ছে গোটা উপত্যকাতেই। গত ২৮ নভেম্বর থেকেই শুরু হয়েছে জম্মু ও কাশ্মীর জেলা উন্নয়ন কাউন্সিল বা ডিডিসি-র নির্বাচন। যা নিয়ে ফের সরগরম কাশ্মীরের রাজ্য-রাজনীতি।

যদিও এবারের নির্বাচনী ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনাই জোরদার হচ্ছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। লড়াই হচ্ছে বিজেপি, পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লেয়ারেশন, অপনি পার্টির মধ্যে। প্রসঙ্গত উল্লেখ্য, ১৯ ডিসেম্বর পর্যন্ত মোট আট দফায় শেষ হবে জম্মু-কাশ্মীরের ডিডিসি নির্বাচন। ফলপ্রকাশ চলতি মাসেরই ২২ তারিখ।


```