
শেষ আপডেট: 6 August 2024 15:34
দ্য ওয়াল ব্যুরো: হাসিনার সময়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছে ছিল। বাংলাদেশে ভারত বিরোধী শক্তিকে শক্ত হাতে দমন করেছিলেন তিনি। বাংলাদেশের পরিকাঠামো ব্যবহারেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন ভারতের দিকে। চারপাশে বাকি প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্ক যখন তলানিতে ঠেকেছে, তখন হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ ছিল পরম বন্ধু। হাসিনা বিহীন বাংলাদেশের নতুন নেতৃত্ব কেন ভারতের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে? শুনুন দ্য ওয়াল-এর এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের বিশ্লেষণ।