
শেষ আপডেট: 12 June 2024 14:21
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের ফল বেরনোর পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর বিশেষ দেখা যায়নি। বুধবার দুপুরে তিনি হঠাৎ টুইট করে জানিয়ে দিলেন, চিকিৎসার কারণে আপাতত কদিনের জন্য ব্রেক নিচ্ছেন তিনি। সাংগঠনিক কাজ থেকেও দূরে থাকবেন।