
শেষ আপডেট: 19 April 2025 14:45
দ্য ওয়াল ব্যুরো: টিফিন টাইমে আদর করে স্যারকে পাশে বসিয়ে নিজের হাতে মিডডে মিল খাইয়ে দেয় ছোটোরা। কারণ স্যার তাদের বন্ধু। পড়াশোনার পাশাপাশি তাদের সঙ্গে খেলাধুলোয় করেন। ছুটিতে ঘুরতেও নিয়ে যান। গুরু-শিষ্যের গতানুগতিক যে সম্পর্ক, সেটা ভেঙেছেন কোচবিহার গোপালের কুঠি জিপি স্কুলের শিক্ষক শঙ্কর দেবনাথ। ছাত্র-ছাত্রীদের সঙ্গে তাঁর এই স্নেহময় সম্পর্ক সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।