শেষ আপডেট: 7 February 2026 12:08
দু-দফায় অভিযান চালিয়ে হুগলির একটি পানশালা থেকে নগদ ৫১ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। টাকার উৎস সম্পর্কে জানাতে না পারায় দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে।
দ্য ওয়াল ব্যুরো: দু-দফায় অভিযান চালিয়ে হুগলির একটি পানশালা থেকে নগদ ৫১ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। টাকার উৎস সম্পর্কে জানাতে না পারায় দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বলাগড়ে সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র(Abhijit Sinha Mahapatra)। ডিএসপি(DSP) জানান, ৪ ফেব্রুয়ারি পুলিশের কাছে খবর আসে একটি পানশালায় কিছু বহিরাগতের সন্দেহজনক উপস্থিতি দেখা গেছে। সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ওই পানশালায় অভিযান চালায়। দুজনকে আটক করে। তাদের নাম শুভজিৎ কুন্ডু ও অগ্নিজিৎ কুন্ডু। বাঁকুড়া(Bankura) জেলার শালতোড়ার বাসিন্দা এই দুই ভাই।