
নবনির্বাচিত সাংসদদের নিয়ে প্রথম বৈঠক মমতা-অভিষেকের
শেষ আপডেট: 9 June 2024 19:52
দ্য ওয়াল ব্যুরো: রবিবার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন এনডিএ জোটের নেতা নরেন্দ্র মোদী। তার আগে ভবিষ্যদ্বাণীর মতো মমতা জানিয়ে দিলেন, ‘এই সরকার টিকবে না’। সেই সঙ্গে মমতা এও জানিয়ে দেন, মোদীর শপথ অনুষ্ঠানে যাবে না তৃণমূল। শনিবার সন্ধেয় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাংবাদিক বৈঠক করে এসব কথা বলেন, তার চব্বিশ ঘণ্টা পরই মোদীর শপথ নেওয়ার কথা। দিল্লিতে রাইসিনা পাহাড়ে সাজো সাজো ভাব।