শেষ আপডেট: 29 July 2025 17:25
দ্য ওয়াল ব্যুরোঃ একটা লাউয়ের খোলার উপর জোড়া হয় ফাঁপা কাঠের দণ্ড। তাতে আঁকা হয় সূক্ষ্ম নকশা। কখনও পদ্মফুল, কখনও সূর্য, কখনও আবার প্রাচীন কোনও সংগীতদেবতা। তার জোড়ার পর্ব শেষ হতেই তা বাদ্যযন্ত্রর রূপ পায়। ঝঙ্কার ওঠে সুরের। হাওড়ার ধূলাসিমলা পঞ্চায়েতের ছোট্ট গ্রাম মাঝিপাড়া, দাতপুর পালপাড়ায় ধারাবাহিকভাবে চলে সেই উত্তোরণ পর্ব।