শেষ আপডেট: 19 August 2025 18:48
দ্য ওয়াল ব্যুরোঃ কোচবিহারের মহিষবাগানের বাসিন্দা নিশারানি রায় ছোটবেলা থেকেই পুতুল বানাতে ভালোবাসতেন। পরবর্তীতে সংসারের নানা কাজ। তারই ফাঁকে নিজের হাত নানা আকারের পুতুল তৈরি করতেন। প্রথমে এগুলো ছিল শুধু ঘর সাজানোর জন্য, কিন্তু একদিন তাঁর তৈরি পুতুল দেখে দারুণ প্রশংসা করেন এক ভদ্রলোক। সেই প্রশংসাই বদলে দেয় নিশারানির জীবন।