শেষ আপডেট: 14 March 2026 18:25
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানদের জন্য বড় উদ্যোগ নিলেন অভিনেতা-সাংসদ Dev (actor)। মুখ্যমন্ত্রী Mamata Banerjee-কে চিঠি লিখে তাঁদের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের আওতায় আনার আবেদন করেছিলেন তিনি, আর সেই আবেদনে ইতিমধ্যেই সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এখানেই শুরু নতুন বিতর্ক!
দ্য ওয়াল ব্যুরো: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানদের জন্য বড় উদ্যোগ নিলেন অভিনেতা-সাংসদ Dev (actor)। মুখ্যমন্ত্রী Mamata Banerjee-কে চিঠি লিখে তাঁদের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের আওতায় আনার আবেদন করেছিলেন তিনি, আর সেই আবেদনে ইতিমধ্যেই সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এখানেই শুরু নতুন বিতর্ক! ফেডারেশনের সভাপতির মন্তব্য—‘স্বাস্থ্যসাথী’ নাকি ভাল নয়! আর সেই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সরাসরি আক্রমণে গেলেন দেব। টলিপাড়ায় তাহলে কি শুরু হতে চলেছে নতুন সংঘাত?