
শেষ আপডেট: 26 August 2024 18:25
দ্য ওয়াল ব্যুরো: নবান্নে বসে এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার বলেন, 'যাঁরা কালকের অভিযানের ডাক দিয়েছেন, তাঁদের একজন ছাত্রনেতা রবিবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে একজন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছেন। বিষয়টি আমরা আদালতের সামনে আনব। আমরা সব তথ্য সংগ্রহ করছি। কী উদ্দেশে এই বৈঠক, তা আমরা জানার চেষ্টা করছি।'