শেষ আপডেট: 12 July 2025 15:38
দ্য ওয়াল ব্যুরো: 'সিতারে জমিন পর' সিনেমার একটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয় শিলিগুড়ির নিউ সিনেমাহলে। এদিনের স্ক্রিনিংয়ে হাজির ছিলেন ইউনিক ফাউন্ডেশনের বিদ্যাছায়া বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এবং বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েরা। সব মিলিয়ে প্রায় ১০০ জন শিশু ও কিশোর কিশোরী এই স্ক্রিনিংয়ে অংশ নিয়েছেন।