শেষ আপডেট: 24 March 2026 20:47
উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি। অথচ সাপ্লিমেন্টারি লিস্টে এখনও নিজের নাম খুঁজে পাননি রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি। নিজেই জানিয়েছেন, পার্ট নম্বর ৬০ ও সিরিয়াল নম্বর ৮৩-এ খোঁজ করেও তিনি নিজের নাম পাননি।
দ্য ওয়াল ব্যুরো: উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি। অথচ সাপ্লিমেন্টারি লিস্টে এখনও নিজের নাম খুঁজে পাননি রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি। নিজেই জানিয়েছেন, পার্ট নম্বর ৬০ ও সিরিয়াল নম্বর ৮৩-এ খোঁজ করেও তিনি নিজের নাম পাননি। তবে ব্যক্তিগত ক্ষোভের চেয়ে বৃহত্তর সমস্যার দিকেই আঙুল তুলেছেন তিনি। তার দাবি, জেলায় প্রায় ৪ লক্ষ ৮০ হাজার এবং গোয়ালপোখরে প্রায় ৭৮ হাজার নাম এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে। সারা রাজ্যে এই সংখ্যা প্রায় ৬০ লক্ষ। সাধারণ মানুষের পক্ষে ট্রাইবুনালে যাওয়া কঠিন বলেও মন্তব্য করেছেন তিনি।