শেষ আপডেট: 6 November 2025 19:57
দ্য ওয়াল ব্যুরোঃ উত্তর ২৪ পরগনার হাবড়ায় চলছে SIR-এর কাজ। বিএলওরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন ফর্ম, বুঝিয়ে দিচ্ছেন প্রক্রিয়া। কিন্তু ২০০২ সালের ভোটার তালিকা ধরে যাচাই শুরু হতেই নাগরিকত্ব নিয়ে নতুন প্রশ্নের মুখে পড়ছেন অনেকেই। বিয়ে, মৃত্যু বা নাম বাদ যাওয়ার কারণে তালিকায় না থাকা বহু পরিবারের মনে এখন অনিশ্চয়তা।