শেষ আপডেট: 30 December 2025 15:23
দ্য ওয়াল ব্যুরোঃ বি গার্ডেনের গেটের বাইরে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনার স্তূপ। দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিদেশি পর্যটকরাও। রাস্তায় নাক চেপে হাঁটতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রশাসনের গাফিলতিতে পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।