শেষ আপডেট: 6 August 2025 20:20
দ্য ওয়াল ব্যুরো: রানাঘাটের বাসিন্দা তন্ময় ঘোষ বংশ পরম্পরায় রাখি তৈরির কাজের সঙ্গে যুক্ত। ১৫ পয়সা থেকে শুরু করে বিভিন্ন দামের এক হাজার রকমের রাখি রয়েছে তাঁর কাছে। তিনি জানান, সারা বছর রাখি তৈরি হলেও, গত চার মাস ধরে বিপুল পরিমাণে রাখি যাচ্ছে বিহার, নেপাল-সহ বিভিন্ন রাজ্যে। তন্ময় জানিয়েছেন, এবছরের চাহিদা অনুযায়ী বিক্রি প্রায় শেষ পর্যায়ে। তাই এখন থেকেই শুরু হয়েছে আগামী বছরের রাখি তৈরির কাজ।