Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

রাজনীতির অযোধ্যা কার, মোদীর না যোগীর? পোস্টারে ছয়লাপ মন্দির চত্বর

এই মুহূর্তে অযোধ্যা রামের ছবিতে যেমন ভরেছে, ঠিক তেমনই ভরেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবিতে। তাই প্রশ্ন উঠতেই পারে, ধর্মস্থান অযোধ্যা তো রামের, রাজনীতির অযোধ্যা কার, মোদীর নাকি যোগীর। 

রাজনীতির অযোধ্যা কার, মোদীর না যোগীর? পোস্টারে ছয়লাপ মন্দির চত্বর

শেষ আপডেট: 21 January 2024 15:04

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ১ দিন। নিছক কয়েক ঘন্টা। তারপরই উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। এই উপলক্ষে কাতারে কাতারে মানুষ জমা হয়েছেন অযোধ্যায়। সোমবার ইতিহাসের সাক্ষী থাকতে চলেছেন তারা। তবে বিষয় হল, এই মুহূর্তে অযোধ্যা রামের ছবিতে যেমন ভরেছে, ঠিক তেমনই ভরেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবিতে। তাই প্রশ্ন উঠতেই পারে, ধর্মস্থান অযোধ্যা তো রামের, রাজনীতির অযোধ্যা কার, মোদীর নাকি যোগীর। 

অযোধ্যায় এই মুহূর্তে লক্ষাধিক মানুষের ভিড়। সেখানে ইতিমধ্যেই পৌঁছেছেন দ্য ওয়ালের সাংবাদিক অমল সরকার। তিনি জানাচ্ছেন, যত মানুষ বর্তমানে সেখানে আছেন তাদের মধ্যে বড় সংখ্যক মানুষ ইউটিউবার। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এইসব ইউটিউবারদের অধিকাংশ তরুণ প্রজন্ম। তাই বলাই যায়, সোমবার টিভিতে যত না মানুষ রাম মন্দির উদ্বোধন দেখবেন, তার থেকেও হয়তো বেশি মানুষ দেখবেন সোশ্যাল মিডিয়ায়।


```