
ইশা ও সংকৃপা
শেষ আপডেট: 17 February 2025 12:54
দ্য ওয়াল ব্যুরো: স্কুলের ক্লাসঘরে প্রেম। এমন বেশির ভাগ সম্পর্ক হয়তো পরিণতি পায় না। কিন্তু সংকৃপা আর ইশার সম্পর্কটা শুরু থেকেই ব্যতিক্রমী। যা সময়ের সঙ্গে সঙ্গে গভীর হয়েছে আরও। কলেজ থেকে বেরিয়ে কাজের জন্য মুম্বই চলে গিয়েছিল সংকৃপা। ফিরে এসে ২২ বছর বয়সে বিয়ে করে বাল্যের সঙ্গিনীকে। হাত ধরাধরি করে সংসার শুরুর পর মাত্র এক মাস। তারপরেই ভয়াবহ বিপর্যয়। পথ দুর্ঘটনায় পঙ্গু হয়ে যায় সংকৃপা। কিন্তু হাত ছাড়েনি ইশা।