শেষ আপডেট: 7 July 2025 19:21
দ্য ওয়াল ব্যুরো: প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে প্রভু জগন্নাথদেবের উল্টোরথ যাত্রা উৎসবে মেতে উঠলেন মায়াপুরে আসা হাজার হাজার দেশি ও বিদেশী ভক্ত। দুপুর দুটো নাগাদ প্রভু জগন্নাথদেব বলরাম ও সুভদ্রা দেবীর রথের রশ্মিতে টান দেন অসংখ্য ভক্ত। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে প্রভু জগন্নাথদেবের অস্থায়ী মাসির বাড়ি অর্থাৎ মায়াপুর ইসকনের চন্দ্রোদয় মন্দির থেকে ৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করে রথ নিয়ে যাওয়া হয় রাজাপুরের মূল মন্দিরে।