শেষ আপডেট: 7 February 2026 14:02
চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালের সিসিইউতে বসে পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী। ভদ্রেশ্বরের বিঘাটি কিশোরীমোহন হাইস্কুলের ছাত্রী ঈশিতা মণ্ডল।
দ্য ওয়াল ব্যুরো: চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালের সিসিইউতে বসে পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী। ভদ্রেশ্বরের বিঘাটি কিশোরীমোহন হাইস্কুলের ছাত্রী ঈশিতা মণ্ডল। বৃহস্পতিবার বাড়িতে সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হয় ওই পরীক্ষার্থী। বৃহস্পতিবারই জখম ওই ছাত্রীকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়।