শেষ আপডেট: 27 October 2025 19:48
তিন বছরের ব্যর্থতার পর সাফল্যের মুখ দেখলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের Center for Floriculture and Agri-Business Management এর বিজ্ঞানী ড. অমরেন্দ্র পান্ডে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে অ্যারোপেনিক পদ্ধতিতে কেশর চাষ করে তিনি প্রমাণ করলেন, উত্তরবঙ্গেও কাশ্মীরের মতো কেশর উৎপাদন সম্ভব।
দ্য ওয়াল ব্যুরোঃ ভূস্বর্গে কারেওয়া মাটিতে ফোটা বেগুনি রঙা ক্রোকাস ফুল, যার গর্ভে লুকিয়ে থাকে বিশ্বের সবচেয়ে দামি মশলা কেশর , এবার ফুটল উত্তরবঙ্গে। তিন বছরের ব্যর্থতার পর সাফল্যের মুখ দেখলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের Center for Floriculture and Agri-Business Management এর বিজ্ঞানী ড. অমরেন্দ্র পান্ডে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে অ্যারোপেনিক পদ্ধতিতে কেশর চাষ করে তিনি প্রমাণ করলেন, উত্তরবঙ্গেও কাশ্মীরের মতো কেশর উৎপাদন সম্ভব।