শেষ আপডেট: 13 January 2026 18:12
ডিজিটাল যুগে দাঁড়িয়ে সেই হারিয়ে যাওয়া ঢেঁকিকেই আবার ফিরিয়ে আনলেন হাওড়ার বাসিন্দা নবকুমার মান্না।
এক সময় গ্রামবাংলার ঘরে ঘরে ঢেঁকি (Dhenki) ছিল অপরিহার্য। তালে তালে ঢেঁকিতে পা ফেলে ধান ভাঙতেন গ্রামের মহিলারা, পৌষ পার্বণে চাল গুঁড়ো করে তৈরি হত পিঠে-পুলি। ডিজিটাল যুগে (Digital) দাঁড়িয়ে সেই হারিয়ে যাওয়া ঢেঁকিকেই আবার ফিরিয়ে আনলেন হাওড়ার বাসিন্দা নবকুমার মান্না। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও স্বয়ংক্রিয় প্রযুক্তির (Technology) ছোঁয়ায় তিনি তৈরি করেছেন এমন এক ঢেঁকি, যা নিজেই ধান পিষছে।