দ্য ওয়াল ব্যুরোঃ ‘দক্ষিণী সংহতি’র উদ্যোগে আয়োজিত দক্ষিণ হাওড়া বইমেলা এ বছর দ্বিতীয় বর্ষে পা দিল। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশতবর্ষ উপলক্ষে উৎসর্গীকৃত এই মেলাকে ঘিরে বইপ্রেমীদের ভিড় চোখে পড়ার মতো।