শেষ আপডেট: 22 November 2025 18:12
খবর প্রকাশের ঠিক পরেই বিধবা অঞ্জলি বিশ্বাসের উপর চড়াও হন তাঁর মেয়ে ললিতা ও জামাই অমৃত বিশ্বাস। প্রাণভয়ে শুক্রবার সন্ধ্যায় চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন অঞ্জলি। পাশে ছিলেন তাঁর ছোট জামাই সুশান্ত সরকার।
SIR শুরুর পরেই শাশুড়িকে ‘মা’ বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার জালিয়াতি ফাঁস হয়। তারপর থেকেই উত্তেজনা তীব্র হচ্ছিল চোপড়ার কুমারটোলা গ্রামে। The Wall এ সেই খবর প্রকাশিত হতেই বৃদ্ধার সংসারে বিস্ফোরণ। অভিযোগ, খবর প্রকাশের ঠিক পরেই বিধবা অঞ্জলি বিশ্বাসের উপর চড়াও হন তাঁর মেয়ে ললিতা ও জামাই অমৃত বিশ্বাস। প্রাণভয়ে শুক্রবার সন্ধ্যায় চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন অঞ্জলি। পাশে ছিলেন তাঁর ছোট জামাই সুশান্ত সরকার।