শেষ আপডেট: 26 July 2025 16:01
দ্য ওয়াল ব্যুরোঃ রাবণ মাসকে ভগবান শিবের জন্ম মাস হিসেবে ধরা হয়। আর তাই এই শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢেলে ব্রত পালন করেন ভক্তরা। প্রথা মেনে কাচের চুড়ি পরেন মহিলারা। অনেকেই বিশ্বাস করেন সবুজ ,লাল, কমলা রঙের কাচের চুড়ি পরলে সংসার ও সন্তানের মঙ্গল হয়। তাই ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই শ্রাবণ মাস উপলক্ষে বেড়েছে কাচের চুড়ির বিক্রি। গারুলিয়াতে জাহাঙ্গির ভাইয়ের ১২ মাসের চুড়ির দোকান। শ্রাবণ মাসে তাঁর দোকান সেজে উঠেছে সবুজ, কমলা, লাল রঙের কাচের চুড়িতে।