
বুদ্ধবাবুর প্রয়াণে শোকস্তব্ধ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-রূপা গাঙ্গুলি
শেষ আপডেট: 8 August 2024 15:25
দ্য ওয়াল ব্য়ুরো: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে রূপা গাঙ্গুলি। বৃহস্পতিবার সকালে পাম অ্যাভিনিউয়ের নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধবাবু। সেই খবর পাওয়ার পর ঋতুপর্ণা জানান, মনে হচ্ছে একজন স্তম্ভ চলে গেছেন। রূপা গাঙ্গুলি দ্য ওয়ালকে বলেন, বই পড়তে পারছেন না বুদ্ধবাবু, তখন জেনে এত কষ্ট পেয়েছিলাম। আর আজ কোনও ভাষা নেই কথা বলার।