
বাংলা ভাষার গবেষক ইয়েং ওয়েমিং স্বর্ণা সাক্ষাৎকার
শেষ আপডেট: 9 May 2025 19:39
দ্য ওয়াল ব্যুরো: তাঁর নাম ড. ইয়েং ওয়েমিং। বেজিংয়ের বাসিন্দা এই তরুণী চিন সরকারের বহুভাষার সংবাদমাধ্যমের বাংলা বিভাগের সাংবাদিক। পিএইচডি করেছেন আজকের সংবাদমাধ্যমে রবীন্দ্রনাথ বিষয়ে। বাংলা ভাষাকে ভালবেসে নামের তিনি এখন ইয়েং ওয়েমিং স্বর্ণা।