
আম চাষ
শেষ আপডেট: 28 April 2025 12:08
দ্য ওয়াল ব্যুরো: জাপানের বিখ্যাত মিয়াজাকি আম চাষ হচ্ছে বর্ধমানে। খন্ডঘোষের সেহারাবাজারের একটি বাগানে গত বছর থেকে এই আমের ফলন শুরু হয়েছে। সেহারাবাজার থেকে কিছুটা এগিয়েই এই বাগান। বাগানে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রায় চারশো আমগাছ। দেশি বিদেশি এইসব আমের সঙ্গে বাগানে লাগানো হয় জাপানের বিখ্যাত মিয়াজাকি আম।