শেষ আপডেট: 29 July 2025 15:05
দ্য ওয়াল ব্যুরোঃ বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে এক যুবককে গ্রেফতার করল ডোমকল থানার পুলিশ। ৫ দিন আগে অবৈধভাবে ভারতের প্রবেশ করেছিল ওই বাংলাদেশি যুবক। এই যুবক কি বাংলাদেশের দুষ্কৃতী? গা ঢাকা দিতে ভারতে ঢুকে পড়ে? নাকি অবৈধ ব্যবসা ও কাজকর্মের সঙ্গে যোগ রয়েছে তার? তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। ডোমকল থানা এলাকার রাজাপুর ঘাট থেকে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। রাজাপুরে সে গাড়ি ভাড়া নিতে এসেছিল বলে সূত্রের খবর।