শেষ আপডেট: 12 July 2025 16:29
দ্য ওয়াল ব্যুরো: অন্যায়ের প্রতিবাদ করায় খড়্গপুরের প্রবীণ বামপন্থী নেতাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূল নেত্রী বেবি কোলে ও তার দলবলের বিরুদ্ধে। সোমবার সেই বেবি কোলেকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে দিল তৃণমূল।