
শেষ আপডেট: 3 February 2025 21:05
দ্য ওয়াল ব্যুরো: ৫১ ফুটের সরস্বতী প্রতিমা গড়ে তাক লাগাল পাটুলি সংগ্রামী সংঘ। রবিবার পুজোর উদ্বোধন হয়। নিরাপত্তা বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন রানাঘাটের এসডিপিও ও রানাঘাট থানার আইসি। নদিয়া রানাঘাটের ২ ব্লকের পাটুলি সংগ্রামী সংঘের পুজো এবছর রজত জয়ন্তীবর্ষ।