Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

একটা রকেট উৎক্ষেপণ করতে প্রয়োজন হয় প্রায় ৩০ লক্ষ লিটার জল, কেন জানেন?

প্রতিবার রকেট উৎক্ষেপণের সময় মহাকাশ গবেষণা কেন্দ্রে ৩০ লক্ষ লিটার জল ব্যবহার করা হয়। তারই একটি ভিডিও শেয়ার করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

একটা রকেট উৎক্ষেপণ করতে প্রয়োজন হয় প্রায় ৩০ লক্ষ লিটার জল, কেন জানেন?

ফাইল চিত্র

শেষ আপডেট: 1 December 2024 12:32

দ্য ওয়াল ব্য়ুরো: মহাকাশ স্টেশন থেকে রকেট পাড়ি দিচ্ছে মহাকাশে। রকেট উৎক্ষেপণ হওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে ছড়িয়ে পড়ছে আগুনের শিখা এবং ধোঁয়া। কোনও এক মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে রকেট উৎক্ষেপণ হচ্ছে। কিন্তু একী! চারিদিক ঢাকা পড়ে গিয়েছে জলে। লিটার লিটার জল। কয়েক লক্ষ লিটার জল। প্রতিটা রকেট উৎক্ষেপণের সময় প্রায় ৩০ লক্ষ লিটার জল ব্যবহার করা হয়। এমনটাই জানাচ্ছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)। 

অবাক লাগলেও এটাই সত্যি। প্রতিবার রকেট উৎক্ষেপণের সময় মহাকাশ গবেষণা কেন্দ্রে ৩০ লক্ষ লিটার জল ব্যবহার করা হয়। তারই একটি ভিডিও শেয়ার করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে এমনটা একেবারেই নয়, যে এই জলের প্রয়োজন শুধু নাসার ক্ষেত্রেই। যে কোনও মহাকাশ গবেষণা সংস্থাতেই জলের প্রয়োজন হয়। অর্থাৎ নাসা থেকে শুরু করে ইসরো, পৃথিবীর বিভিন্ন মহাকাশ গবেষণা স্টেশনেই এমনটা হয়। সেক্ষেত্রে লিটার কম-বেশি হয়।

রকেট উৎক্ষেপণের সময় শুধু চারিদিকে ধোঁয়া আর আগুন চোখে পড়ে। এবার প্রশ্ন হল তাহলে জলের প্রয়োজন কখন পড়ে? আর কী কারণেই বা জলের দরকার হয়? নাসা তার ইউটিউব চ্যানেলে কেনেডি স্পেস সেন্টারের একটি ভিডিও শেয়ার করেছে। এই ভিডিওতে লঞ্চ প্যাড ওয়াটার ডিলিউজ সিস্টেম পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার সময় প্রায় ৩০ লাখ লিটার জল ব্যবহার করা হয়েছে। ভিডিওটি দেখলেই বোঝা যাবে, ঠিক কী হারে জল বেরচ্ছে লঞ্চ প্যাড ওয়াটার ডিলিউজ থেকে। 

কেন রকেট উৎক্ষেপণে এত বড় পরিসরে জল ব্যবহার করা হয়?

নাসার মতে, রকেট উৎক্ষেপণের আগে থেকেই বিজ্ঞানী ও প্রকৌশলীদের দল প্রস্তুত থাকে। তারপরে উৎক্ষেপণের সময় রকেটের চারপাশে জলের প্রবল স্রোত বয়। কয়েক মিনিটের মধ্যেই রকেটের চারপাশে ৩০ লাখ লিটার জলের বিশাল ঝরনা তৈরি হয়। রকেটের সফল উৎক্ষেপণের জন্য এই জল খুবই গুরুত্বপূর্ণ। 

এর পিছনের কারণ হিসেবে জানা গিয়েছে, রকেটটি যখন লঞ্চ প্যাড ছেড়ে যায়, তখন প্রচুর শব্দ হয়। একটি এসএলএস রকেট ১৭৬ ডেসিবেল শব্দ তৈরি করতে পারে। এটি জেটলাইনারের চেয়ে বেশি শব্দ করে। এক সঙ্গে লক্ষাধিক লিটার জল ঝরলে রকেটের আওয়াজের সমানই হয়। এইভাবে জল রকেটের শব্দকে কমিয়ে দেয়। ফলে অল্প জলে 

এই জল শুধু রকেটের আওয়াজই কমায় না, আগুন ও ধোঁয়া নিয়ন্ত্রণেও সাহায্য করে। রকেট ছেড়ে দিলে প্রচুর আগুন ও ধোঁয়া বের হয়, যা মোবাইল লঞ্চারের ক্ষতি করতে পারে। জল ঝরতে থাকলে মোবাইল লঞ্চারের ক্ষতি হয় না। জল সেই কম্পন নিয়ন্ত্রণ করে।


```